কলাপাড়ায় সাত ব্যবসায়ী ও এক পথচারীকে অর্থদন্ড

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 59630

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (59630, 'post_views_count', '0')

0

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি;

Advertisement

পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে ৭ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মুভমেন্ট পাস ছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ার দায়ে ১ জনকে ১ শত  টাকা জরিমানা করা হয়। ২০এপ্রিল মঙ্গলবার  ১১ ঘটিকা হতে ১২.৩০ ঘটিকায় পৌর শহরের নতুন বাজার, সদর রোড ও কাঁচা বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।

ভ্রাম্যমান আদালতে বেঞ্চ সহকারী উবাচু জানান, দোকান খোলা রাখার দায়ে পৌর শহরের সদর রোডে বিসমিল্লাহ্ বেকারী মোঃ আল মামুনকে ৮ হাজার টাকা, নতুন বাজার এলাকার কাপড় ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলামকে ১ হাজার পাঁচশত টাকা, গ্লাস’র দোকান স্বজলকে ১ হাজার পাঁচশত টাকা, প্লাষ্টিক সামগ্রী ব্যবসায়ী আহ্সানকে ১ হাজার টাকা,কাঁচামালের দোকানী মোঃ দেলোয়ার মুসুল্লী, মোঃ এরশাদুল ও অটল পাল উভয়কে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ায় মোঃ মিজানকে ১ শত টাকার জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লঙ্গনে ২৪ (২) ধারা মতে ৩ ব্যবসায়ী এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধরায় ১ ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধরায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ জনকে জরিমানা করা হয়েছে। এসময় তিনি নিজেই হ্যান্ড মাইকে কোভিট–১৯  করোনা ভাইরাস সংক্রমণ হতে রক্ষা পেতে জনসাধারণকে সচেতন করে বলেন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here