করোনাভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা

0
680

জানালা ভেঙে ধর্ষক নারীর ঘরে ঢুকে ধর্ষণ করতে গেলে করোনা ভাইরাসে আক্রান্ত বলে ধর্ষককে ভয় দেখায় সে। পরে সেই নারীকে রেখে পালিয়ে যায় চোর। গত শুক্রবার করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানের নিকটবর্তী জিংশান শহরের কাছে এ ঘটনা ঘটে। করোনাভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করেছেন সেই নারী। চীনা ওই নারীর নাম ইয়ি। যে যুবক তাকে ধর্ষণে করতে চেয়েছিল তার নাম জিয়াও।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, রাতে জানালা ভেঙে জিয়াও নামের এক যুবক ইয়ি’র ঘরে ঢুকে পড়ে। ইয়ি যখন বুঝতে পারেন যে জিয়াও তাকে ধর্ষণ করতে পারে, তখন তিনি তার সামনে কাশি দিতে শুরু করেন। ইয়ি চিৎকার করে আরও বলেন যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত, তার বাড়ি উহানে এবং ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকছেন। এরপর জিয়াও ভয় পেয়ে তার কাছে আর আসেনি, তবে বাসা থেকে পালিয়ে যাওয়ার আগে ইয়ির কিছু টাকা নিয়ে যায়।

চীনে মহামারী আকার ধারণ করা ভয়াবহ করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৪৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে গেছে। জানা গেছে, গত সোমবার করোনাভাইরাস একদিনেই মারা গেছেন ৬৪ জন। সে হিসাবে প্রতি ২৩ মিনিটে একজন করে মানুষের মৃত্যু হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here