ময়মনসিংহ জেলা কার্যালয়ের বাজার তদারকি ও জরিমানা

0
7760

অপরাধ বিচিতা:আজ ১২ জানুয়ারি ২০২১ বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক  অর্পিত ক্ষমতাবলে ময়মনসিংহ জেলার বিজ্ঞ জেলা প্রশাসক  মোঃ মিজানুর ।

Advertisement

ও ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক(অতিঃ দাঃ)  মোঃ শাহ আলম এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার সদর উপজেলার গাঙ্গীনার পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় এবং মেয়াদবিহীন পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানটিকে ৩০০০০/-জরিমানা করা হয় এবং সতর্ক করা হয় ।

 পরে উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন ময়মনসিংহ জেলা বাজার কর্মকর্তা মোঃ ঝিল্লুল বারী।

 তিনি বলেন,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here