ওয়াক্ফের পুনর্জাগরণে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক কর্মশালা ৪-৫ নভেম্বর ২০১৭ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারঁগাও হোটেলে অনুষ্ঠিত হয়

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 9358

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (9358, 'post_views_count', '0')

0

ওয়াক্ফের পুনর্জাগরণে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক কর্মশালা ৪-৫ নভেম্বর ২০১৭ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারঁগাও হোটেলে অনুষ্ঠিত হয়। আইডিবি গ্রুপ-এর ইসলামিক রিসার্চ এন্ড ট্রেইনিং ইনস্টিটিউট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর যৌথ উদ্যোগে এ কর্মশালায় বাংলাদেশ, ব্রুনাই, ইন্দোনেশিয়া, জাপান, সৌদিআরব, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে গবেষক, পন্ডিত ও বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন। রবিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অব.) নুরুদ্দীন খান। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান আরাস্তু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ইসলামিক রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর সিনিয়র ইকনোমিস্ট ড. খলিফা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন সাউথ ইস্ট এশিয়ান কো-অপারেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোহসিন, এক্সিকিউটিভ চেয়ারম্যান সালাহউদ্দিন কাশেম খান ও ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের ভাইস চেয়ারম্যান একেএম নূরুল ফজল বুলবুল। মূল বিষয়ের ওপর আলোকপাত করেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর সিইও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

Advertisement

কর্মশালায় বিশেষজ্ঞগণ ওয়াকফ বিষয়ক স্টাডি ও গবেষণা পরিচালনা, দেশের ওয়াক্ফ সম্পত্তির পরিমান নির্ধারণ, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে ওয়াক্ফ ফাউন্ডেশন গঠন, আধুনিক ওয়াকফ ব্যবস্থাপনা প্রবর্তন, ওয়াক্ফ বিষয়ক আইনকানুন আধুনিকায়ন, দারিদ্র্য বিমোচনে ওয়াক্ফের সম্ভাবনাকে কাজে লাগানো, ও সমাজে সম্পদশালীদের মাঝে স্থাবর সম্পত্তি ও ক্যাশ ওয়াক্ফ বিষয়ক সচেতনতা বৃদ্ধির কার্যকর ব্যবস্থা গ্রহণসহ গুরুত্বপূর্ণ সুপারিশমালা পেশ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here