এমআইএসটি’র জব ফেয়ারে দক্ষ জনশক্তি বৃদ্ধির জন্য আসন সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন ….. বাণিজ্যমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 66649

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (66649, 'post_views_count', '0')

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) দেশের মানসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে পরিচিত এ প্রতিষ্ঠান থেকে  শিক্ষা গ্রহন করে প্রতি বছর দেশে বিদেশে আমাদের ছেলে-মেয়েরা সুনামের সাথে দায়িত্বপালন করছেন এবং  আমাদের এখনও দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে বিদেশ থেকে অনেক বৈদেশিক মূদ্রা ব্যয় করে জনশক্তি এনে সে ঘাটতি পূরণ করতে হচ্ছে এ প্রতিষ্ঠানের আসন সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হলে দেশে বেশি দক্ষ জনশক্তি সৃষ্টি করা সম্ভব হবে। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এবং মানুষের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেনে আমাদের । তিনি শ্রেষ্ঠ সময়গুলো জেলে কাটিয়েছেন এই দেশের জন্য । বঙ্গবন্ধুর আহবানে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমি অনেক ভাগ্যবান বাবা’র সাথে একসঙ্গে যুদ্ধ করেছি। বাংলাদেশকে একটি ব্যার্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একটি গোষ্টি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, কিন্তু তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। সেদিন তারা জয় বাংলা শ্লোগানকে রাতারাতি বদলীয়ে বাংলাদেশ জিন্দাবাদ করেছিল। কিন্তু তাদের সে অপচেষ্টা সফল হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।

Advertisement

বাণিজ্যমন্ত্রী আজ (৩১ মার্চ) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) আয়োজিত দু’দিনব্যাপী “এমআইএসটি জব ফেয়ার-২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বব্কিতায় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর মতো শিক্ষা প্রতিষ্ঠান দেশে বেশি প্রয়োজন। এখানে কোন সেশন জট নেই। কোভিড-১৯ পরিস্থিতিতেও  অন লাইনে শিক্ষা কার্যক্রম চালু ছিল। চার বছরেই গ্রাজুয়েশন সম্পন্ন করে কাজে যোগ দেয়ার সুযোগ পাচ্ছে। এখানে প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা এবং মানবিক গুনাবলীর শিক্ষা প্রদান করা হয়। যা একজন মানুষের জীবনে খুবই প্রয়োজন।

উল্লেখ্য, এমআইএসটি জব ফেয়ার-২০২২ বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার শেষ হবে। এমআইএসটি’র মোট ১২ বিভাগের সাথে সমন্বয় করে দেশের খ্যাতিমান  ৯০টি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন আরো অনেকেই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here