এক শিশু ছাত্রীর মাথা ফাটিয়ে দিয়েছেন শ্রেণি শিক্ষক শামীম আহসান

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29228

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29228, 'post_views_count', '0')

0

বাগেরহাটে মোরেলগঞ্জে লামিয়া আক্তার (৬) নামে এক শিশু ছাত্রীর মাথা ফাটিয়ে দিয়েছেন শ্রেণি শিক্ষক শামীম আহসান। মঙ্গলবার বেলা ১০টার দিকে পঞ্চকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

Advertisement

প্রধান শিক্ষক বেলা ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে এসএমসির সদস্য ফেরদাউস মুন্সিকে দিয়ে চিকিৎসকের কাছে পাঠান। ফেরদাউস মুন্সি বলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামীম আহসান প্রাক প্রাথমিকের ছাত্রী লামিয়ার মাথায় ডাষ্টার দিয়ে আঘাত করায় সে জখম হয়। আমরা বিদ্যালয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। প্রধান শিক্ষক দুলাল চন্দ্র হাওলাদার বলেন, বেলা ১১টার দিকে বিষয়টি আমি শুনে মেয়েটিকে চিকিৎসার জন্য পাঠাই এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি। তারা প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবেন। শামীম আহসান এ ঘটনা অস্বীকার করেছেন এবং তিনি প্রাক প্রাথমিকের জন্য নির্ধারিত শিক্ষক নন বলেও প্রধান শিক্ষক জানান। উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দী বলেন, বিষয়টি শুনেছি। বুধবার ঘটনাস্থলে যাব। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জানার জন্য সহকারি শিক্ষক শামীম আহসানের সাথে যোগাযোগের চেষ্টা করে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here