এক রাতে বিয়ে বাড়িসহ ১০ বাড়িতে ডাকাতি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 54976

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (54976, 'post_views_count', '0')

0

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একরাতে ১০ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি বিয়ে বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুুট করে নিয়ে গেছে ডাকাত দল। একরাতে গণডাকাতির ঘটনায় পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে এ গণডাকাতির ঘটনা ঘটে।

উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় পাঁচটি, সদর পৌরসভার নাগড়া পাড়ায় তিনটি, উপজেলা সদরের স্টিল ব্রিজ সংলগ্ন দুটি বাড়ি এবং বাঘানগর গ্রামে হানা দেয় এই ডাকাত দল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণপাড়ায় হারুণের বাড়িতে ডাকাতদল হানা দেয় রাত ১টার দিকে। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ ৪০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার লুট করে। এরপর ডাকাতদল মোজাম্মেলের বাড়িতে থেকে ১০ হাজার টাকা, মাশকুর মোল্লার বাড়ি থেকে ৫৫ হাজার টাকা ও দুটি স্মার্টফোন, ফায়জুল্লাহর বাড়ি থেকে ৬২ হাজার টাকা ও ৮-১০ ভরি স্বর্ণ, আব্দুল হাই মোল্লার বাড়ি থেকে এক ভরি স্বর্ণ ও আট হাজার টাকা লুট করে। আর আব্দুল হাই মোল্লার বাড়িতে শুক্রবার বিয়ের অনুষ্ঠান ছিল। ডাকাতদের টার্গেট ছিল বিয়ে বাড়ির স্বর্ণালংকার ও টাকা পয়সা।

আর বাঘানগরের নজরুলের বাড়ি, সদর স্টিল ব্রিজ সংলগ্ন টিপুর বাড়ি, নাগড়াপাড়া মোস্তাকিম, তানভির, মুক্তাদির ও রফিকুলের বাড়িতে ডাকাতদল হানা দেয়। এ সময় কিছু না নিতে পারলেও ডাকাতদল চারজনকে কুপিয়ে আহত করে।

গণডাকাতির বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহিন ফরাজী বলেন, ‘আড়াইহাজার উপজেলা বিশাল এলাকা। শীতের সময় ডাকাতির প্রবণতা বেড়ে যায়। এই শীতে ডাকাতি রোধে আমরা নাইট টহল বাড়িয়ে দেব। যে সকল পয়েন্টে ডাকাতদের অপতৎপরতা বেশি সেখানে স্পেশাল টিম দেয়া হবে।’

তিনি আরও বলেন, ডাকাতির ঘটনায় পুলিশ অ্যাকশনে যাবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ডাকাতদের গ্রেফতার করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here