এক অভিজাত হোটেলকে ১ লাখ টাকা জরিমানা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 34578

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (34578, 'post_views_count', '0')

0

বাসি খাবার ফ্রিজে রেখে পরিবেশন, কালো পোড়া তেলে খাবার রান্না,রান্নাঘরের অপরিষ্কার পরিবেশ এবং ৫০ টাকার কোমল পানীয় বোতল থেকে গ্লাসে ঢেলে ১২০ টাকায় বিক্রির অভিযোগে রাজধানীর গ্রীনরোডে অবস্থিত ড্রিমস ক্যাফে নামক এক অভিজাত হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

 

বুধবার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে একটি টিম রাজধানীর গ্রীনরোধ এলাকায় বিভিন্ন রেস্টুরেন্ট ,ফার্মেসী ও হাসপাতালে অভিযান চালান। ড্রিমস ক্যাফে ছাড়াও এ এলাকার জনপ্রিয় কমফোর্ট ডায়গোনেস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় এই হাসপাতালের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ন ওষুধ পাওয়া যায়,ক্যান্টিনে মেলে বাসি খাবার। এসময় ভ্রাম্যমান আদালত এই হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমান করে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ভোক্তাদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা আজকে এই গ্রীনরোডে অভিযানে এসেছি। এই ড্রিমস ক্যাফেতে ৫০ টাকার কোমল পানীয় এখানে বোতল থেকে গ্লাসে ঢেলে ১২০ টাকা রাখা হয় যা সম্পুর্ন ভোক্তা অধিকার আইন লংঘন। তিনি আরও বলেন, যদি কোন ভক্তা এ ধরনের প্রতারনার শিকার হন দয়া করা আমাদের জানান আমরা অবশ্যই তাৎক্ষনিক ব্যবস্থা নিব। এছাড়াও এই এলাকার বিভিন্ন ফার্মেসী ও রেস্টুরেন্টকে আইন লংঘনের অভিযোগে জরিমানা করে হয় ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here