একা সালাত আদায়ের পর যদি কেউ জামাআত পায়

0
517

হযরত ইয়াযীদ ইবনুল আসওয়াদ (রা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) এর সঙ্গে আমি হজ্জে উপস্থিত ছিলাম। তাঁর সঙ্গে মসজিদে খায়ফে ফজরের সালাত আদায় করলাম। সালাত শেষে তিনি যখন ফিরে বসলেন তখন শেষ প্রান্তে দুই ব্যক্তিকে দেখতে পেলেন। এঁরা তাঁর সঙ্গে সালাত আদায় করেনি। তিনি বললেন: এদেরকে আমার কাছে নিয়ে এসো। তাদেও নিয়ে আসা হলো। তখন ভয়ে তাঁদের ঘাড়ের রগ পর্যন্ত কাঁপতে শুরু করলো। তিনি তাদের বললেন: আমাদের সাথে সালাত আদায় করতে তোমাদের কিসে বাধা দিলো? জবাবে তারা বললো: হে আল্লাহর রাসূল! আমরা আমাদের অবস্থানস্থলে সালাত পড়ে নিয়েছিলাম। তিনি বললেন: এরূপ করবে না। যদি তোমাদের অবস্থানস্থলে সালাত আদায় করে মসজিদে জামাআতে আস তবে তাদের সঙ্গে জামাআতে শরীক হয়ে যেও। তোমাদেও জন্য এ সালাত নফল হিসেবে গণ্য হবে।

Advertisement

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত ইয়াযীদ ইবনুল আসওয়াদ (রা:) কর্তৃক বর্ণিত হাদিসটি হচ্ছে হাসানও সহীহ।

(তিরমিযী শরীফ-হাদিস নং-২১৯)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিসের আমল করবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here