একাদশ সংসদ নির্বাচন শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের শপথ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 30430

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (30430, 'post_views_count', '0')

0

লক্ষ্মীপুর প্রতিনিধি:
একাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নেতাকর্মী শপথ নিয়েছেন। এসময় নিজেদের মান-অভিমান ও ভেদাভেদ ভুলে একাট্টা হয়ে দলের জন্য কাজ করার প্রতিশ্রুতিব্দ হয়েছেন।সোমবার দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ শপথ করেছেন।

Advertisement

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনের নেতাকর্মীদের এ শপথ করান।এসময় দলীয় নেতাকর্মীদের সামনে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সহসভাপতি এহসানুল কবির জগলুল,রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টারসহ লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগের জোটগত প্রার্থী মোহাম্মদ নোমান উপস্থিত ছিলেন।
এর আগে একইভাবে রোববার (৯ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের শপথ করানো হয়। আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, জেলার চারটি আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার জন্য আমাদের নেতাকর্মীরা এক হয়েছে। তারা নিজেদের স্ব-স্ব ভোট কেন্দ্র ও এলাকায় প্রার্থীকে বিজয়ী করতে প্রতিশ্রুতিব্দ । সকল লোভ-লালসার উর্ধ্বে থেকে জীবনবাজী রেখে তারা কাজ করবেন।
উল্লেখ্য যে লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগের জোটগত লাঙ্গল প্রার্থী মোহাম্মদ নোমান ছাড়া প্রতিদ্বন্ডিতায় রয়েছেন
জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়া (ধানের শীর্ষ), কুয়েত শাখা আওয়ামী লীগের সাবেক আহবায়ক স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম পাপুল (আপেল), মোহাম্মদ উদ্দিন (চেয়ার),শাহাজাহান পাটওয়ারী (হাতপাখা),শেখ মোহাম্মদ ফায়িজউল্যাহ শিপন (হারিকেন)।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here