উজিরপুরে সন্ত্রাসী হামলার শিকার দীনমজুর থানায় অভিযোগ দায়ের

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 6886

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (6886, 'post_views_count', '0')

0

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে মাদকসেবী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে এক দিনমজুর বলে অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ দায়ের। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় শোলক ইউনিয়নের আটক গ্রামের মুজাহার হাওলাদারের ছেলে দিনমজুর মাসুম হাওলাদার(৪৫) কে একই গ্রামের মোফাজ্জেল কাজীর সন্ত্রাসী ছেলে রফিক কাজী, মজিদ হাওলাদারের ছেলে আলামিন হাওলাদার, আইয়ুব আলি হাওলাদারের ছেলে সাইয়েদ হাওলাদার এক দল ভারাটে সন্ত্রাসী নিয়ে মঙ্গলবার রাত ৯ টায় মোবাইল ফোন দিয়ে বাড়ীর সামনে রাস্তার উপর ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আহত দিনমজুর চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত মাসুম উজিরপুর মডেল থানায় উল্লেখ্য মাদকসেবীসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন রফিক কাজীর বাহিনীরা মাদকসেবন থেকে শুরু করে বিভিন্ন কূকর্মের সাথে জড়িত। মাদকসেবী সন্ত্রাসী আতঙ্কে দিনমজুরের পরিবার। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্য গোলাম ছরোয়ার জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here