উজিরপুরে তথ্য কমিশনের জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 21271

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (21271, 'post_views_count', '0')

0

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ আইন বিষয়ক জনঅবহিতকরন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা জাতীয় তথ্য কমিশনের পরিচালক প্রশাসন ভুইয়া মোঃ আতাউর রহমান দিনব্যাপী বিভিন্ন সরকারী কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রধান ও সাংবাদিকদের মাঝে প্রশিক্ষন প্রদান করেন।

Advertisement

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ানম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সিমা রানী শীল প্রমুখ। প্রশিক্ষন কর্মশালায় তথ্য অধিকার আইন সম্পর্কে ব্যাপক আলোকপাত করা হয়। কী কী তথ্য জনসাধারনকে দেওয়া যাবে এবং কী কী তথ্য জনসাধারনকে দেওয়া যাবে না তথ্য আইনের আলোকে দিক নিদের্শনা প্রদান করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here