উজিরপুরে এক বখাটে যুবকের হামলায় এইচ.এস.সি পরীক্ষার্থী নিহত

0
1186

উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে জল্লা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে যুবকের হামলায় এইচ.এসসি পরীক্ষার্থী ধামুরা ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র সুজন হালদার (১৮) নিহত হয়েছে। এ ব্যাপারে উজিরপুর থানায় নিহতর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের অনিল হালদারের পুত্র সুজন হালদার ও পাশের গ্রামের নারায়ন বিশ্বাসের বখাটে পুত্র নয়ন বিশ্বাস (২০)এর সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ১১ মে বৃহস্পতিবার দুপুরে সুজন হালদার ধামুরা বন্দরে কাজের জন্য আসলে নয়ন বিশ্বাস লাঠি দিয়ে সুজনকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গতকাল বেলা সাড়ে এগারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। নিহত সুজনের কাকা উমেষ হালদারের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করেন এবং বলেন ঢাকা শাহবাগ থানায় পোষ্টমর্টেম করিয়ে লাশ দেশে নিয়ে আসব। এ ঘটনায় উজিরপুর মডেল থানার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার জানান, নিহত’র পিতা বাদী হয়ে একজনকে আসামী করে মামলা দায়ের করেছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here