উজিরপুরে আওয়ামীলীগের ইফতার মাহফিল ও আলোকিত পৌর সভার উদ্বোধন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 4697

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (4697, 'post_views_count', '0')

0

উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে ব্যাপক আয়োজনে ১৭ জুন শনিবার আওয়ামীলীগের ইফতার মাহফিল এবং বিকাল ৫টায় ইচলাদী-উজিরপুর সড়কে উজিরপুর পৌরসভাকে আলোকিত করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে রাস্তার গুরুত্বপূর্ণ স্থানে ২০ লক্ষ টাকা ব্যায়ে সৌরবিদ্যুৎতের ষ্ট্রীট লাইট এর উদ্বোধন এবং উদ্বোধন শেষে উপজেলা সভাকক্ষে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন বেপারী, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, আগৈলঝাড়া আওয়ামীলীগের নেতা রইস সেরনিয়াবাত। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ সালাউদ্দিন শিপু, ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ খালেক রাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম বালী, যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদ শাহাদাতুল ইসলাম সুমন, সহ-সম্পাদক রবিউল ইসলাম সহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বর, আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হক আজাহারী। এ সময় প্রধান অতিথি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই সরকার শান্তিতে বিশ্বাসী, বিএনপি-জামায়াত জোট দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করেছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে ইসলাম ধর্মসহ সকল ধর্মের উন্নয়ন হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here