ইসলামী ব্যাংক সিকিউরিটিজ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
1671

ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৭ম বার্ষিক সাধারণ সভা ২২ মে ২০১৭, সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক সিকিউরিটিজ-এর চেয়ারম্যান সামীম মোহাম্মাদ আফজাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, পরিচালক ড. আরিফ সুলেমান, মোঃ সাইফুল ইসলাম এফসিএ এফসিএমএ, প্রফেসর ড. মোঃ সিরাজুল করিম, বোরহান উদ্দিন আহমেদ, মোঃ আব্দুল হামিদ মিঞা, জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএস সহ অন্যান্য শেয়ারহোল্ডারবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহমুদুল ইসলাম ও কোম্পানি সচিব মো: ইস্কান্দার মির্জা আজাদ। সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সালে ১৮% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here