ইসলামী ব্যাংক লোকাল অফিস কর্পোরেট শাখার আলোচনা ও ইফতার মাহফিল

0
561

অবি ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর লোকাল অফিস কর্পোরেট শাখার উদ্যোগে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সম্মানে ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াক্ফ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ৯ মে ২০১৯, বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ্ ওয়ালী উল্লাহ।

Advertisement

 

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিস শাখাপ্রধান মো. ওমর ফারুক খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার, তাহের আহমেদ ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। ব্যাংকের লোকাল অফিস ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, শাখার গ্রাহক এবং অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here