ইসলামী ব্যাংক খুলনা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

0
657

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান।

Advertisement

এতে আরও বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, মুহাম্মদ শাব্বির ও মোঃ মাহবুব আলম ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরান।

খুলনা জোন প্রধান মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here