ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 26315

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (26315, 'post_views_count', '0')

0

কালিগঞ্জের ১নং কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কে এম মোশাররফ হোসেনকে (৫২) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে উপজেলার কৃষ্ণনগর বাজারে অবস্থিত আওয়ামী যুবলীগ কার্যালয়ের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

Advertisement

কেএম মোশাররফ হোসেন কৃষ্ণনগর গ্রামের মৃত ছৈলুদ্দীন কাগুচির ছেলে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, কে এম মোশাররফ হোসেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ কার্যালয়ের সামনে চেয়ারে বসেছিলেন। এসময় দু’টি মোটরসাইকেলে ৬ দুর্বৃত্ত সেখানে এসে কিছু বুঝে ওঠার আগেই তাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে তিনি চেয়ার থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা ৫ রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মোশাররফ হোসেনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার মহাসিন আলী তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে চায়নিজ কুড়াল জাতীয় অস্ত্র দিয়ে কোপানোর চিহৃ এবং মাথায় দু’টি গুলির চিহৃ রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতকদের চিহিৃত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here