আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মঞ্জুরুল আলম রাজীব

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 31960

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (31960, 'post_views_count', '0')

0
কামরুল হাসান রুবেলঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুরুল আলম রাজীব। বুধবার দুপুরে তিনি সাভারের কলমা এলাকায় সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়দের সাথে এ মতবিনিময় সভা করেন তিনি।
মতবিনিময় সভায় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন,বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময় আমার উপর অমানবিক নির্মম নির্যাতনের হয়েছে, সে বর্ণনা তুলে ধরে তিনি বলেন, এতোটা নির্যাতন সহ্য করেও,  হৃদয়ে রক্তক্ষরণ হতো একটি মানুষের জন্য যে মানুষ এই বাঙ্গালীর মুক্তির জন্য নিজের জীবন যৌবন ধ্বংস করেছেন। যার চিন্তা ধ্যান ধারণা ছিলো বাঙ্গালী জাতির মুক্তি। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর সেই দেশে তার বিচার হবে না এটা মেনে নেয়া যায় না। সেই কারণে আমরা যখন ছাত্রলীগের রাজনীতিতে যোগ দিয়ে ছিলাম সেদিন আমরা শ্লোগান দিতাম আর কোনো দাবী নয় মুজিব হত্যার বিচার চাই। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তাকে মনোনয়ন দেওয়া হলে এ উপজেলায় ব্যাপক উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মতবিনিময় সভায় সাভার সদর ইউনিন আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here