নোমান মাহমুদঃ সাভারের আশুলিয়ায় ৭০৫ পুরিয়া হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশের
গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। গতকাল ২৮শে নভেম্বর (সোমবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ তানভীর ও সহঃ উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে চৌকশ একটি দল অভিযান চালিয়ে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার দেওয়ান ফিলিং ষ্টেশনের সামনে থেকে ৭০৫ পুরিয়া হেরোইনসহ মোঃ আব্বাস (৪০) নামে ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর শরীর তল্লাশী করে লুঙ্গির ভেতর থেকে লুকানো অবস্থায় ৭০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী বরগুনা থানার লতাবাড়িয়া গ্রামের আব্দুস সামাদের পুত্র। দীর্ঘদিন যাবত সে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার ইমারত হোসেনের বাড়িতে ভাড়া থেকে আশেপাশের এলাকায় মাদক বিক্রয় করে আসছিল। এবিষয়ে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ এ.এফ.এম সায়েদ বলেন, ”আটক মাদক ব্যবসায়ীর বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে, তাছাড়া ঢাকা জেলাকে সম্পূর্নরূপে মাদকমূক্ত করতে আমাদের অভিযান অব্যাহত আছে।”

