আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 26380

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (26380, 'post_views_count', '0')

0

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-এর মাসিক ব্যবসা উন্নয়ন সভা ১০ সেপ্টেম্বর ২০১৮, সোমবার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু।

Advertisement

ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস এম জাফর এবং মোহাম্মদ জুবায়ের ওয়াফাসহ শীর্ষ নির্বাহীবৃন্দ। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, জোনাল হেডগণ এবং নির্ধারিত শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্জ আব্দুস সামাদ লাবু বলেন, একটি শরীয়াহ্ ভিত্তিক আধুনিক ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ব্যবসার প্রতিটি পর্যায়ে সততা, দক্ষতা এবং আন্তরিকতাকে অগ্রাধিকার দিয়ে থাকে। তিনি বলেন, শাখাগুলোর মাধ্যমেই ব্যাংক মুনাফা করে তাই শাখাগুলোর মাধ্যামেই সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চিত করতে হবে।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাক্সিক্ষত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here