আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদীয় সভা অনুষ্ঠিত

0
692

৩০ জুলাই ২০১৮, সোমবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর পরিচালক পর্ষদের ৩২৫তম সভা ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবুর সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Advertisement

সভায় পর্ষদের সদস্য আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্যা, মোঃ আমির উদ্দিন পিপিএম, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, বদিউর রহমান, আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ আহামেদুল হক, আলহাজ্জ এ এন এম ইয়াহিয়া, আলহাজ্জ নিয়াজ আহমেদ, আনোয়ার হোসেন, খালিদ রহিম এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং কোম্পানি সচিব ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহ্মুদুর রহমানসহ সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here