আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ এক্সিকিউটিভ কমিটির নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 61621

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (61621, 'post_views_count', '0')

0

আলহাজ্ব আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ৯ আগস্ট, ২০২১ সোমবার পর্ষদের  ৩৬২তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁরা নির্বাচিত হন। আলহাজ্ব আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। চট্টগ্রাম জেলার অধিবাসী আব্দুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিঃ এর চেয়ারম্যান। তিনি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি) -এর ভাইস চেয়ারম্যান। আব্দুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাহী সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন।

Advertisement

আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম বন্দরনগরী চট্টগ্রামের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মীর আহমেদ সওদাগর এর পুত্র।

তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান মীর গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক। আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট।

বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুস সালাম সাউদার্ন ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি মেরিন সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল-এর পরিচালক। এছাড়া তিনি বহু সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here