আল আকসা মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 35851

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (35851, 'post_views_count', '0')

0

ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত দুই হাজার বছরের প্রাচীন আল আকসা মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমাবর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।

Advertisement

 

সাড়ে আটশ বছরের প্রাচীন ফ্রান্সের প্যারিসের বিশ্ববিখ্যাত নটর-ডেম গীর্জায় যে সময় আগুন লাগে প্রায় একই সময়ে আগুন লাগে এই মসজিদটিতেও। আল-আকসা মসজিদের গার্ড আন্তার আল-হামাউরির বরাত দিয়ে নিউ আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে মারওয়ানি নামাজ কক্ষের বাইরে দারোয়ানদের কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। জায়গাটি সলোমন’স স্টেবলস নামেও পরিচিত। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের ফায়ার সার্ভিস বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলটি পরীক্ষার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে আগুন লাগার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। আগুন লাগার সময় ঘটনাস্থলের দায়িত্বতর এক দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করছে তারা। নিউ আরব নিউজকে একজন দারোয়ান জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সোয়া সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে জেরুজালেম ওয়াকফ এবং আল আকসা মসজিদ বিষয়ক বিভাগের মহাব্যবস্থাপক শেখ আজ্জাম আল খতিব বলেন, ‘ওই এলাকায় খেলতে থাকা শিশুদের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হতে পারে।’ এদিকে প্রায় একই সময়ে ফ্রান্সের প্যারিসের বিখ্যাত নটর-ডেম গির্জায় ভয়াবহ আগুনে গির্জার সুউচ্চ চূড়াসহ ছাদ ধসে পড়ে। দ্বাদশ শতাব্দীর অনন্য নির্মাণশৈলীর গির্জাটি দেখতে প্রতিবছর লাখো পর্যটক প্যারিসে ভিড় করেন। গতকালের আগুনে পুড়ে মধ্যযুগের গির্জাটির মারাত্মক ক্ষতি হয়। দুই হাজার বছরের পুরনো এ এবাদতের স্থানটি অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ ঝুঁকিতে পড়ে। ঘটনায় তদন্তে একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ। আল আকসা মসজিদের এলাকাটি প্রায় ৫০ বছর ধরে ইসরাইল নিয়ন্ত্রণ করছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here