আমলাতান্ত্রিক জটিলতায় উন্নয়নকাজে বেগ পেতে হচ্ছে:সাঈদ খোকন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 35620

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (35620, 'post_views_count', '0')

0

মো: আহসানউল্লাহ হাসান: আমলাতান্ত্রিক জটিলতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উন্নয়নকাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। দ্রুত এ জটিলতা কাটিয়ে নবগঠিত ওয়ার্ডগুলোতে উন্নয়নকাজ চালিয়ে নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। ৯ এপ্রিল-২০১৯ ডিএসসিসির ব্যাংক ফ্লোর সেমিনার কক্ষে নবগঠিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে উন্নয়ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Advertisement

 

আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার জন্য আমলাদের প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের উন্নয়নকাজে বেগ পেতে হচ্ছে। যত দ্রæত সম্ভব এ আমলাতান্ত্রিক জটিলতা দূর করে সেবার পথ খুলে দেয়া হোক। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই জনগণের কাছে আমরা দায়বদ্ধ ও ঋণী। সেবা দিয়েই এ ঋণ শোধ করতে চাই। নবগঠিত ওয়ার্ডগুলোতে আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে মডেল শহর করার ঘোষণা দেয়া হবে। নতুন সংযুক্ত হওয়া ওয়ার্ডগুলোকে আধুনিক শহরে রূপান্তর করতে কিছুটা সময় লাগবে। এটা আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা। সংযুক্ত ওয়ার্ডগুলোকে নতুন প্রজন্মের জন্য মডার্ন সিটি হিসেবে দেখতে চাই।

নিজেদের জনবল ঘাটতির চিত্র তুলে ধরে ডিএসসিসি মেয়র বলেন, আমরা ৪০ শতাংশ জনবল নিয়ে কাজ করছি। দীর্ঘ চার বছরেও আমরা জনবল সংকট কাটিয়ে উঠতে পারিনি। জনবল কাঠামো অনুমোদন না হওয়া অনুতাপের বিষয়। অনেক বছর ধরে আমরা কম জনবল নিয়েই কাজ করে আসছি। রাজউকের পুরান ঢাকার রি-ডেভেলপমেন্ট প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, গণপূর্ত মন্ত্রণালয়কে আগে পুরান ঢাকার মানুষের আস্থা অর্জন করতে হবে। এজন্য সবার সঙ্গে মতবিনিময় করা যেতে পারে। আস্থা না নিয়ে কাজ করলে যেকোনো সমস্যা হতে পারে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here