আমরা চাই চাঁদাবাজমুক্ত পরিবেশে সবাই ব্যবসা করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 36880

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (36880, 'post_views_count', '0')

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হলে আমাদের জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই চাঁদাবাজমুক্ত পরিবেশে সবাই ব্যবসা করবেন, ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের পণ্য কিনবেন।

Advertisement

 

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও মহানগর দোকান মালিক সমিতি আয়েজিত মাহে রমজান উপলক্ষে পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এখনও কিছু সমস্যা রয়ে গেছে, এটা ব্যবসায়ীদের ব্যর্থতা। তারা যদি প্রশাসনকে না জানান তাহলে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হলে একবার সাহস করে আমাদের জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দেবো না। সর্বদা সব জায়গায় শান্তি থাকবে, এটাই সরকারের প্রত্যাশা। তিনি আরো বলেন, এক সময় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রায় সময়ই মানুষ খুন হতো, ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারতেন না। আজ ব্যবসায় শান্তি ফিরে এসেছে, ক্রেতার টাকাও ছিনতাই হয় না। এ ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি মেয়র (ডিএনসিসি) আতিকুল ইসলাম, এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ক্যাব সভাপতি গোলাম রহমান প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here