আমরাই জয়ী হবো জনগনের ভোটে

0
786

আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে সবাইকে কাজ করার আহবান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার, প্যারিসে প্রবাসী নেতাকর্মীদের দেয়া সংবর্ধনায় এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, “জনগণ আমাদের পক্ষে। ভোট দেবার জন্য প্রস্তুত, ভোট দেবে। কেউ যেন এখানে কোনো ষড়যন্ত্র করতে না পারে। নিজেদের

Advertisement

মধ্যে বিভক্তি থাকলে সেখান থেকে ষড়যন্ত্র ঢুকতে পারে।” দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রেই কিছু করতে পারবে না।”
ওয়ান প্ল্যানেট সামিট উপলক্ষে তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রী থাকছেন ইন্টারকন্টিনেন্টাল প্যারিস- লো গ্রান্ড হোটেলে। সেখানেই মঙ্গলবার রাতে ওই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে যোগ দেন।  অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here