আবারও দুই বাসের রেষারেষিতে প্রান গেল মো. নাজিম উদ্দীনের

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 21377

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (21377, 'post_views_count', '0')

0

রাজধানীর হানিফ ফ্লাইওভারে দুই বাসের রেষারেষিতে এবার পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. নাজিম উদ্দীন (৩৮) নিহত হয়েছেন। নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার কালমার বালুরচরে। তিনি ঢাকার শ্যামপুরে থাকতেন। সকালে অফিসের কাজে বের হয়েছিলেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল পৌন ১০টার দিকে সায়েদাবাদ জনপদ মোড় সংলগ্ন ফ্লাইওভারে একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় তাকে চাপা দেয়।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুত্বর আহত অবস্থায় তাকে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মনজিল পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে। নাজিম উদ্দীনকে উদ্ধারকারী পথচারী রাসেল মাহমুদ ঢামেকে সাংবাদিকদের বলেন, নাজিম যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে মোটরসাইকেল চালিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। এসময় ওই গাড়ির পেছনে আরো একটি গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। প্রথম গাড়ির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। পরে ওই গাড়ির পেছনের দুইটি চাকা তার ওপর দিয়ে চলে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here