আবারও চলন্তবাসে গণধর্ষণ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 25928

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (25928, 'post_views_count', '0')

0

টাঙ্গাইলের চাঞ্চল্যকর গণধর্ষণের পর রুপাকে হত্যার ঘটনার বছর না ঘুরতেই আবারো চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবার এ ঘটনার শিকার হয়েছে এক প্রতিবন্দ্বি নারী। ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ বাসের হেলপার নাজমুল (২২) কে গ্রেপ্তার করেছে।

Advertisement

তবে বাসের সুপারভাইজার বিশু ও চালক আলম পালিয়ে গেছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নুরে আলম বাদী হয়ে বাসের চালক আলম, সপারভাইজার বিশু ও হেলপার নাজমুলকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলপার নাজমুল ধর্ষণের কথা স্বীকার করছে। জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্বগামী একটি বাস যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পুর্ব পাড় বাসস্ট্যান্ডে যাচ্ছিল। রাতে যাত্রী কম থাকায় পথিমধ্যে এক প্রতিবন্ধি কিশোরী যাত্রী ছাড়া বাসের সকলেই নিজ নিজ গন্তব্যস্থলে নেমে যায়। বাসে কোন যাত্রী না থাকার সুযোগে ওই বাসের চালক আলম, সুপারভাইজার বিশু ও হেলপার নাজমুল মিলে তাকে ধর্ষণ করে। এ সময় মহাসড়কে টহলরত পুলিশ মেয়েটির চিৎকার শব্দ শুনতে পেয়ে বাসটির পিছু নিয়ে বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় বাসস্ট্যান্ডে গিয়ে গাড়িসহ হেলপারকে আটক করে। তবে আলম ও বিশু পালিয়ে যায়। পরে কিশোরীটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। মেয়েটি তার কোন নাম পরিচয় বলতে না পারায় বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে বলে ধারনা করা হচ্ছে।  এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের শাস্তি দাবী করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ভূঞাপুর উপজেলা শাখা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here