আন্তর্জাতিক সম্প্রদায়ের জোর তৎপরতা প্রয়োজন রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান : মাসুদ বিন মোমেন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 12336

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (12336, 'post_views_count', '0')

0

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোর ততপরতা, সহযোগিতা ও পর্যবেক্ষণ একান্তভাবে প্রয়োজন এবং তা করতে হবে অসহায় রোহিঙ্গাদের স্বার্থের কথা বিবেচনা করে। সোমবার (১১ ডিসেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে ‘জাতিসংঘের মানবিক পরিস্থিতিতে এবং দুর্যোগে ত্রাণ সহায়তাসহ বিশেষ আর্থিক সহায়তা শক্তিশালীকরণ ও সমস্বয়’ বিষয়ক

Advertisement

 

এক সভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন একথা বলেন। মিয়ানমার সমস্যার সমাধানে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে সরলবিশ্বাসে অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে কেবল রোহিঙ্গাদের নিজভ‚মিতে স্বেচ্ছাপ্রণোদিত প্রত্যাবাসনের বিষয়ে কাজ করতে পারে কিন্তু সংশ্লিষ্ট বহুবিধ বিষয় ও অমীমাংসিত প্রশ্নগুলো মিয়ানমারকেই সমাধান করতে হবে। রোহিঙ্গা সঙ্কট সমাধানে সম্পদের বাড়তি যে প্রয়োজনীয়তা ও চাপের কথা সংশ্লিষ্ট মানবিক সাহায্য সংস্থাসমূহ জানিয়েছেন তা মোকাবিলায় সাড়া দিতে রাষ্ট্রদূত দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান যাতে এই গুরুদায়িত্ব ও বোঝা সবাই মিলে ভাগ করে নেয়া যায়। জাতিসংঘ রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় মানবিক সহায়তারক্ষেত্রে এ পর্যন্ত বিভিন্ন উৎস থেকে যে সকল মানবিক সহায়তা প্রদান করেছে তার জন্য রাষ্ট্রদূত মাসুদ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here