আনসার সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 25944

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (25944, 'post_views_count', '0')

0

গাজীপুরের টঙ্গীর মরকুনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর গুদামের টয়লেট থেকে জুনেদ আহম্মেদ নামে এক আনসার সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই আনসার সদস্য নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।

Advertisement

জানা যায়, গতকাল শনিবার রাত ১২টার দিকে ডিউটিরত অবস্থা হঠাৎ গুলির শব্দ শুনে আশপাশের অন্যান্য আনসার সদস্যরা এগিয়ে আসে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ওই আনসার সদস্যকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুনেদ আহম্মেদকে মৃত ঘোষণা করেন। টঙ্গী থানা আনসার বিজিবি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, জুনায়েদ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর গুদামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পুলিশ জুনায়েদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। টঙ্গী থানার ওসি কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here