আদেশ অনুযায়ী রেলওয়ে গেইট কিপারদের চাকরি স্থায়ী করুন.. মন্ত্রীকে রেলওয়ে পোষ্য সোসাইটি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 66087

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (66087, 'post_views_count', '0')

0

রেলওয়ের মান—উন্নয়ন শীর্ষক প্রকল্পের ১৮৮৯ জন গেইট কিপারের চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণে রেলপথ মন্ত্রীর ‘আইনী জটিলতা আছে’ মন্তব্যকে অজুহাত হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। পাশাপাশি ০৩/০৫/২০০৩খ্রি. তারিখে তৎকালীন মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি আদেশ অনুযায়ী গেইট কিপারদের চাকরি স্থায়ীকরণের সুযোগ আছে বলে দাবি করেছে সংগঠনটি।আজ ১৩ মার্চ ২০২২ রোববার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।

Advertisement

মনিরুজ্জামান মনির বলেন, গত ১৫ দিন যাবত কমলাপুর রেলওয়ে প্রশাসনিক ভবনের সামনে গেইট কিপাররা অনশন কর্মসূচি পালন করে আসছে। ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ ১৩ মার্চ থেকে রেলভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছে গেইট কিপাররা। অপরদিকে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রেলপথ মন্ত্রী বলেছেন, ২০১৯ সালের ২৯ ডিসেম্বর একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী এ প্রকল্পের কর্মরত গেইট কিপারদের রাজস্ব খাতে স্থানান্তর করে চাকরি স্থায়ী করণে নির্দেশ দিলেও আইনী জটিলতার কারণে রেলপথ মন্ত্রণালয় কিছু করতে পারছে না।

তিনি আরো বলেন, রেলওয়ে পোষ্য সোসাইটি রেলপথ মন্ত্রী ‘আইনী জটিলতা’ কে অজুহাত  মনে করে। ০৩/০৫/২০০৩খ্রি. তারিখে তৎকালীন মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি আদেশ মপবি/কঃবিঃশাঃ/কপগ—১১/২০০১—১১১ এর ৫নং অনুচ্ছেদে বলা হয়েছে “বর্তমানে রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃষ্ট পদ ৫ (পাঁচ) বছর এবং উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদ ৩ (তিন) বছর পর স্থায়ী করার যে বিধান রয়েছে তা রহিত করে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্ট এবং উন্নয়ন প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তরিত উভয় ধরণের ৩ (তিন) বছর পর স্থায়ী করা যাবে।” ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি গত প্রায় ২০ বছর যাবত রেলওয়েতে অস্থায়ী ভাবে নিয়োগপ্রাপ্ত হাজার হাজার শ্রমিক এ আদেশের উপর ভিত্তি করে মহামান্য আদালতের আদেশের মাধ্যমে তাদের চাকরি স্থায়ীকরণ সম্পূন করেছেন।

রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি বলেন, যে আদেশ দ্বারা আদালতের রায়ে রেলওয়ে কতৃর্পক্ষ অস্থায়ী শ্রমিক চাকরি স্থায়ীকরণ করছে, সেই সরকারি আদেশের পূর্ণবাস্তবায়ন করলে শ্রমিকদের তো আর আন্দোলন—সংগ্রাম বা আদালতের আশ্রয় নেয়ার প্রয়োজন হয় না।

সরকারি আদেশকে আইনে রূপান্তর করে সংশোধিত নিয়োগ বিধিমালাতে সংযুক্ত করে সাবটিটিউড, টিএলআর/অস্থায়ী শ্রমিক নিয়োগ অব্যাহত রাখলে, রাজস্ব পদের বিপরীতে অবসর বা মৃত্যু বা দীর্ঘ সময়ের অনুপস্থিত ছুটির ক্ষেত্রে বিভাগীয় প্রধানের অনুমোদনক্রমে বিকল্প বা অস্থায়ী কর্মচারী নিয়োগ করলে স্থায়ী নিয়োগ পেতে আদালতের আশ্রয় বা আন্দোলন সংগ্রামের কোন প্রয়োজন হবে না।

বিভাগীয় প্রধানের অনুমোদনে নিয়োগকারী কর্তৃপক্ষ রেলওয়ে নিয়োগের নিয়ম মেনে একক পদে পরপর তিন বছর টিএলআর/অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করা কর্মচারীদের স্থায়ীভাবে নিয়োগ প্রদান করতে পারবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here