আড়াই বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 35372

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (35372, 'post_views_count', '0')

0

ফরিদপুরে আড়াই বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

 

মারাত্মক অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওই শিশুর পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে ওই শিশুটি একটি বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। ওই সময় একই গ্রামের মিন্টু শেখ (১৯) নামে এক তরুণ শিশুটিতে ফুসলিয়ে স্কুলের পাশে একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে মিন্টু পালিয়ে যায়। মিন্টু পেশায় একজন ইজিবাইক চালক।পরে এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যার পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মেডিকেল হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত মোস্তফা জানান, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। চিকিৎসক তাকে দেখার পর তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি আবু সাঈদ চৌধুরী চেয়ারম্যান বলেন, এ ব্যাপারে মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ওই শিশুটির পরিবারের সদস্যদের পরামর্শ দেয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, এলাকার একটি মহল মিন্টুকে পাগল বলে প্রচার করে শিশু ধর্ষণের এ ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার পাঁয়তারা করছে। তারা বলেন, মিন্টু পাগল নয়, সে একজন ইজিবাইক চালক এবং মানসিক ভাবে সুস্থ। তবে সে বখাটে প্রকৃতির ছেলে। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলে, এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। শিশুটিকে ওসিসিতে স্থনান্তর করা হলে ওসিসি কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় জানাবে বলে তিনি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here