আজ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28593

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28593, 'post_views_count', '0')

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সৌদি আরব সফর-পরবর্তী সংবাদ সম্মেলন আজ সোমবার বিকেল ৪টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

 

সূত্র জানায়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর সৌদি আরব সফরের বিস্তারিত জানানোর পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। গত ১৬ থেকে ২০ অক্টোবর প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেন। সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পাঁচটি চুক্তি সই হয়। তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের সঙ্গে বৈঠক করেন। রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সারি ভবন উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ ছাড়া এবারের সফরে মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন শেখ হাসিনা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here