করোনায় জীবন দিলেন পুলিশ সদস্য

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 59759

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (59759, 'post_views_count', '0')

0

করোনায় জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা এসআই( নি.) নাজিম উদ্দীন। তিনি ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত ছিলেন।

Advertisement

তিনি করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৭ টা ২৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাও গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। মরদেহ সেখানে পৌঁছানোর পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ৯৪ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

করোনায় জীবন উৎসর্গকারী এসআই( নি.) নাজিম উদ্দীন এর মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here