অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন রেস্টুরেন্টকে জরিমানা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 33991

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (33991, 'post_views_count', '0')

0

সিলেট নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ মার্চ) দুপুরে নগরীর দরগাহ গেইট রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

 

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা দায়ে জাফরান রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ভোজন রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা এবং এলাহী রেস্টুরেন্টকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা সব খাবার ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, সিলেটে মাজার জিয়ারত করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো লোক আসেন। মাজার রোডের রেস্টুরেন্টগুলোর খাবারের মান নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় আজ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সহযোগিতা করেন স্যানেটারি ইন্সপেক্টর বেনু ভুষণ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here