অল্প বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতা:

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 5909

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (5909, 'post_views_count', '0')

0

অনলাইন ডেস্ক: এবার অল্প বৃষ্টিতেই রাজধানী ঢাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যা জনজীবনের সংকটকে আরও বাড়িয়ে তুলছে। মাত্র ঘন্টা খানেকের ভারি বৃষ্টিতেই প্রধান প্রধান সড়ক তলিয়ে যাচ্ছে। এমনকি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়েও জমছে পানি। এজন্য রাজধানীর ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

Advertisement

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে জলাবদ্ধতা যেন নিয়তির লিখন হয়ে দাঁড়িয়েছে। নিষ্কাশনের ভাল ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জমছে পানি। বৃষ্টি শুরু হলেই থমকে যায় রাজধানীর প্রধান প্রধান সড়ক। শাহবাগ থেকে টঙ্গীগামী প্রধান সড়ক, নিউমার্কেট থেকে মিরপুরগামী সড়ক, মিরপুর কাজীপাড়া, রামপুরা, বনশ্রী, মৌচাক, মালিবাগ, পল্টন, যাত্রাবাড়ীসহ প্রায় সব সড়কে জলাবদ্ধতা ও তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট ও জলজটে নাকাল হয়ে পড়ে নগরবাসী।

ঢাকায় জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

প্রতিবছর বর্ষা মৌসুমে উন্নয়নের নামে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের রাস্তা কাটা যেন নিয়মে দাঁড়িয়েছে। দ্রুত কাজ শেষ না করার ফলে এসব এলাকা হয়ে ওঠে চলাচলের অনুপযোগী। তার ওপর বৃষ্টিপাত ও জলাবদ্ধতা মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। কিন্তু এ জলাবদ্ধতার দায় নিতে রাজী নয় কোনো সংস্থায়। জলাবদ্ধতা, যানজট ও জলজটের ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নেয়ার কথা থাকলেও দায় এড়াতে চান সবাই।

এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেন, এটি বহুদিনের বহু বঞ্চনা, অবহেলা আর দায়িত্ব অবহেলার ফসল। তাই সমস্যা সমাধানে বহুমাত্রিকতা দাবি রাখে। সেইঅর্থে ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য এখন পর্যন্ত কোনো কার্যকর ও সমন্বিত মহাপরিকল্পনা বা রোডম্যাপ নেয়া হয়নি। এর ফলে সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে সমন্বিতভাবে না করে আংশিকভাবে দায়িত্ব পালন করেছে। তারা এখন কোনো না কোনভাবে দায়িত্ব এড়ানোর চেষ্টায় লিপ্ত। তাই এখন সমন্বিত ও সময় নির্ভর মহাপরিকল্পনা দরকার। আর এটি বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেয়া জরুরি। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত। আর জলাবদ্ধতা নিরসনে জনসম্পৃক্ততা দরকার হবে।

এদিকে, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা-ডেমরা-নারায়ণগঞ্জ (ডিএনডি) বাঁধ সংস্কারে ৬০০ কোটি টাকার একটি প্রকল্পের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here