অপু বিশ্বাসকে নিয়ে ভাবছেন না নায়িকা বুবলি

5

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 2295

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (2295, 'post_views_count', '0')

0

এস আর ঃ
শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের প্রেমের গুঞ্জন সত্যের চেয়েও বেশি প্রতিষ্ঠিত হয়ে আছে সিনেমা পাড়ায়। তাদের মান-অভিমানে কম ক্ষতিগ্রস্থও হননি চলচ্চিত্র পরিচালক-প্রযোজকরা। তবু হিট এ জুটির পেছনেই ছুটেছেন তারা। কিন্তু হুট করে ফের অপু বিশ্বাসের হারিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক পরিচালক ও প্রযোজক। অপুর হারিয়ে যাওয়ার খবর প্রমাণিত হতে হতেই সংবাদ পাঠিকা বুবলিকে নিয়ে এলেন শাকিব। নিজের তত্বাবধানে শামিম আহমেদ রনির পরিচালনায় ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে প্রতিষ্ঠিতও করলেন মিডিয়ায়। কিন্তু বুবলির সুখ সইলো না অনেকেরই। শাকিব-বুবলির নতুন রসায়নকেও দায়ি করে বসলেন অপু বিশ্বাসের ফিরে না আসার কারন হিসেবে। সঙ্গে বুবলিকেও নায়িকা যতোটা না তার চেয়ে শাকিবের নতুন সঙ্গী হিসেবেই ইঙ্গিত করে ছড়ালো গুঞ্জন। কিন্তু এসব নিয়ে বুবলি নিজে কী ভাবছেন?
এসব নিয়ে আমি কিছুই ভাবছি না। কে থাকলো, কে গেলো এসব আমার জানার দরকারও নেই। ভাবছি না এখনই নায়িকা হয়ে গেছি। আমি কাজ নিয়ে ভাবছি। আগে একটা প্রফেশনে ছিলাম। এখন অন্য আরেকটা প্রফেশনে এসেছি। প্রথম সিনেমা মুক্তির পর আমার কাছে মনে হচ্ছে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। সুস্থ পরিবেশ পেলে, সুন্দর গল্প ও নির্মাণের নিশ্চয়তা পেলে আমি কাজটা নিয়মিত করতে চাই। রোববার খবর এলো-অপু বিশ্বাসের অন্তর্ধানের পর নির্মাতা কালাম কায়সার তার ঝুলে থাকা চলচ্চিত্র ‘মা’-তে অপুকে বাদ দিয়ে শাকিব খানের বিপরীতে বুবলিকেই নায়িকা হিসেবে নির্বাচন করেছেন। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধও হয়েছেন বুবলি।
অপু বিশ্বাসের দুঃখের অনলে আরেকটু ঘি ঢাললেন কী?
বুবলি বললেন, দেখুন সবাই সবার জায়গায় দাঁড়িয়ে প্রতিষ্ঠা অর্জন করে। বাইরের দেশেও এরকম অনেক কাস্টিং চেঞ্জ হচ্ছে। কাজের জায়গায় আমি প্রফেশনাল। আমার জন্য গল্পেরও পরিবর্তন করছেন নির্মাতা। আমি আনন্দিত নতুন চলচ্চিত্রে যুক্ত হতে পেরে।
চলচ্চিত্রে কাজের পরিবেশ নিয়ে কিছুটা হতাশ ও বিরক্ত বুবলি। তারপরও এই জগতে নিজেকে প্রতিষ্ঠিত করাটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি।
তার ভাষ্যে, “আমাকে নিয়ে অনেক গসিপ, রগরগে সংবাদ প্রচারিত হচ্ছে। যেসবের কোন অংশ আমি নই। নায়িকা হতে এসে কি হয়েছে দেখুন, আমি ম্যারেড নই, অথচ খবর এলো আমার বাচ্চা হয়ে গেছে, আমি নাকি আগেও বিয়ে করেছি!”
তিনি আরও বলেন, এর আগে আমি সংবাদ জগতে ছিলাম। আমার আগের কর্মস্থলে অনেক সম্মানের সঙ্গে কাজ করেছি। আমি চাই এখানেও শিক্ষিত মানুষ কাজ করতে আসুক। অযাচিত প্রতিবন্ধকতার মুখোমুখি না হোক। এসব কারনে ফিল্মকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। শাকিবের বাইরেও অন্য নায়কের সঙ্গে কাজ করতে আগ্রহী বুবলি।
তিনি জানালেন,বসগির’র পর অনেক ফিল্মের অফার পাচ্ছি। দর্শকদের রেসপন্স দেখেও মনে হয়েছে তারা আমার কাছে ভালো কিছু চায়। তাই, মিডিয়ায় থাকার জন্য যেন তেন সিনেমায় কাজ করতে চাই না। যাচাই বাছাই করে সুস্থ ধারার ফিল্মে নাম লেখাতে চাই। শাকিব খান ছাড়াও অন্য নায়কদের সঙ্গে ফিল্মের অফার আসছে। কাজের ভালো পরিবেশ পেলে অবশ্যই করবো তাদের সঙ্গে। তবে, যে শাকিবকে নিয়ে এতকিছু, তার সঙ্গে আসলে সম্পর্কটা কেমন বুবলির।
হাসতে হাসতে বুবলি বললেন, উনার সঙ্গে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খুব কেয়ারিং তিনি। অনেক সহযোগিতা করছেন আমাকে।
শাকিবের সঙ্গে কোনো মধুর স্মৃতি?
বুবলি বললেন, এই মুহুর্তে মনে পড়ছে বসগিরি সিনেমার একটা মিটিংয়ের কথা। হুট করে একটা গান পরিবর্তন করে আমার নামে নতুন গান করালেন তিনি। গানের র‌্যাপ পাটের্র ভাষা কেমন হবে সে আইডিয়াও দিয়ে দিলেন। সিনেমার গানে আমার নাম বুবলি উচ্চারিত হলো তার মাধ্যমে। ঘটনাটি আনন্দের।
নতুন নায়িকা বুবলির যত জানা-অজানা
বসগিরি সিনেমার মাধ্যমে ঢালিউড আঙিনায় যাত্রা শুরু নবাগত নায়িকা বুবলির। প্রথম ছবিতেই প্রচুর সাড়া পেয়েছেন এ নায়িকা। তাই তার ব্যস্ততার তালিকাও বেশ লম্বা। ফটোসেশন থেকে শুরু করে শুটিং-নানা কাজে ব্যস্ত থাকেন তিনি। কাজের মাঝে নিজেকে ডুবিয়ে রাখতে ভালোবাসেন এ অভিনেত্রী। অল্প সময়ের মাঝেই লম্বা তালিকার ভক্ত হয়ে গেছে তার। ভক্তদের জানার আগ্রহও রয়েছে নায়িকা সম্পর্কে। পরিবারের সঙ্গে সময় কাটাতেই সবচেয়ে বেশি পছন্দ করেন বুবলি। এরপরেই তার সবচেয়ে পছন্দের কাজ ঘুম। অবসর সময়ে তার প্রথম এবং প্রধান কাজ হয়ে থাকে এটি। সচারচর রাত ১ টা থেকে ১:৩০ এর মধ্যে ঘুমিয়ে পড়েন। আর সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ বোলান সারাদিনের কাজের তালিকায়। সময়ের কাজ সময়ে করতেইপছন্দ করেন। তাই সিডিউলে থাকা কাজগুলোকে তিনি আগের থেকেই তালিকাবদ্ধ করে নেন। অন্যদিকে রুপচর্চার বিষয়টি যতটা সম্ভব এড়িয়ে চলেন। খুব বেশি হলে বাসায়বসে ভ্রু প্লাক আর আপার লিপ করে থাকেন। কিন্তু তিনি যথেষ্ট স্বাস্থ্য সচেতন। বাইরের খাবার এবং ভাজাপোড়া বুবলি সম্পূর্ণ এড়িয়ে চলেন। আর সারাদিনে প্রচুর পানিপান করেন। বুবলির পছন্দের খাবার ভাজা মাছ আর মায়ের হাতের রান্না করা যেকোনো খাবার। আর দিনের শুরুতে তিনি খালি পেটে লেবুপানি খেয়ে থাকেন। এরপর সকালের নাস্তায় খান রুটি তার সঙ্গে বিভিন্ন সবজি আর ডিম। তবে এ তালিকায় থেকে কিছু বাদ পরলেও ডিম থাকবেই। দুপুরের খাবারে থাকে মাছ, মাংস, ডাল, ভাত, ভাজি কিংবা ভর্তা। দুপুরের খাবারে কিছুটা বেশি খাওয়া হয়ে থাকে মাছ আর মাংস। রাতের খাবারের পরিমাণ কিছুটা কম থাকে। রাতের মেনুতে থাকে ভাত সাথে মাছ নয়তো মাংস। বুবলির পছন্দের অভিনেতা আফজাল হোসেন, শাকিব খান, টুম ক্রজ। অভিনেত্রী শাবানা, ববিতা, শাবনূর আর মৌসুমী। প্রিয় লেখক হুমায়ূন আহমেদ আর প্রিয় গায়ক সুবীর নন্দী, ইমরান, শ্রীকান্ত, মিতালী মুখার্জি, এবং মিমি। প্রিয় জায়গা তার নিজের বাসা। তিনি নিজেকে ঘরকুনো বলে আখ্যা দেন। অবসর সময় পেলেই তিনি ঘুমান। তার সর্বোচ্চ ঘুমের রেকর্ড ১৫ ঘণ্টা। পছন্দের সিনেমা আগুনের পরশ মণি, জার্মান বিভিন্ন ফিল্ম, এবং সুইট নভেম্বর। জুয়েলারির মধ্য বুবলির পছন্দ ঘড়ি। বিভিন্ন নামী দামী ব্যান্ডের ঘড়ি এবং সুগন্ধি ব্যবহার করেন বুবলি। ঘড়ির ক্ষেত্রে তার পছন্দের ব্যান্ড রেডো, টাইটানিক, রোলেক্স। আর সুগন্ধির ক্ষেত্রে লাবাম্বা, শ্যালিমার গার্লিয়ান এবং বিভিন্ন নামিদামী ব্যান্ডের ডিও ড্রেন। কাজল, মেকাপ, আইলাইনারের ক্ষেত্রে তার সারা জীবনের সঙ্গী ম্যাকের পন্য। শ্যাম্পুর ক্ষেত্রে থিসিমি, লরিয়াল এবং ডাভ বান্ডের পণ্য ব্যবহার করেন তিনি। তবে পোশাক এবং জামার ক্ষেত্রে তিনি ব্যান্ডকে সেভাবে মাথায় রাখেন না। সেক্ষেত্রে তার মাথায় থাকে তিনি কতটা স্বচ্ছন্দ সেই জামা কিংবা জুতো জোড়ার সাথে। বুবলির কাছে ফ্যাশন মানে কী জানতে চাইলে তিনি বলেন ফ্যাশন মানেই স্বাচ্ছন্দ্য। আপনি কতটা তা ধারণ করতে পারছেন তার ওপর নিভর্র করে আপনাকে তা মানাচ্ছে কী না। নিজেকে সঠিকভাবে উপস্থাপনা করতে জানাটাই বুবলির কাছে ফ্যাশন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here