অন্যের জায়গায় রাস্তা তৈরির চেষ্টা, ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51574

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51574, 'post_views_count', '0')

0

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঠিকাদারের বিরুদ্ধে জোরপূর্বক এক ব্যক্তির জায়গার ওপর রাস্তা তৈরির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদালতের দারস্থ হয়েছেন ভুক্তভোগী। আদালতের বিচারক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

Advertisement

খোঁজ নিয়ে জানা গেছে, বিজয়নগর উপজেলার আমতলী বাজার এলাকায় স্থানীয় সাতগাঁও গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের একটি মার্কেট রয়েছে। সম্প্রতি এই মার্কেট সংলগ্ন চান্দুরা-আখাউড়া সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। উন্নয়নকাজের ঠিকাদার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মেড্ডা এলাকার বাসিন্দা ফিরোজুর রহমান। স্থানীয় কয়েকজন প্রভাবশালী জাহাঙ্গীরের মার্কেটের জায়গায় রাস্তা তৈরির জন্য প্ররোচনা দিয়ে আসছেন। এরই অংশ হিসেবে ১৯ আগস্ট সকালে ঠিকাদার ফিরোজ মার্কেটের জায়গায় রাস্তা তৈরির চেষ্টা করেন।

ভুক্তভোগী জাহাঙ্গীরের অভিযোগ, রাস্তার পূর্বপাশ দিয়ে প্রশস্ত না করে পশ্চিম দিকে থাকা মার্কেটের জায়গার ওপর প্রশস্তকরণের চেষ্টা করছেন ঠিকাদার ফিরোজ। এ ঘটনায় জাহাঙ্গীরের ছেলে নেহাল ইসলাম নৌসাদ আদালতের দারস্থ হয়েছেন। ২০ আগস্ট আদালতে করা তার এক আবেদনের প্রেক্ষিতে বিচারক তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বিজয়নগর থানার ওসিকে নির্দেশন দিয়েছেন।

ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন ধরে পঙ্গু অবস্থায় জীবনযাপন করছি। অক্ষমতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে আমার সম্পত্তি দখলের চেষ্টা করছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। দখল করতে না পেরে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এখন আমার মার্কেটের জায়গার ওপর দিয়ে রাস্তা তৈরির জন্য ঠিকাদারকে মদদ দিচ্ছে।

তবে ঠিকাদার ফিরোজুর রহমান বলেন, রাস্তাটি সোজা করতে গিয়ে যতটুকু লেগেছে ততটুকুই নিয়েছি। এটি ইচ্ছাকৃতভাবে নেয়া হয়নি। রাস্তা যদি তার মার্কেট পর্যন্ত আসে তাহলে মার্কেটের দামও তো বেড়ে যাবে। আমরা প্রয়োজনে ওই জায়গায় বাদ রেখে কাজ করব।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আদালতের নির্দেশনা মতে ধার্যকৃত তারিখের মধ্যেই বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here