অগ্নিকাণ্ডে ডালের মিলসহ ছয়টি গুদাম ভস্মীভূত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27817

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27817, 'post_views_count', '0')

0

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে একটি ডালের মিলসহ ছয়টি গুদাম ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল রবিবার রাতে মিরকাদিম পৌরসভার কমলাঘাট বন্দরে এ ঘটনা ঘটে।

Advertisement

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জহিরুল ইসলাম জানান, রাত ১২টার দিকে বন্দরে ফরিদ মোল্লার প্লাস্টিকের কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের গুদাম ও মিলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ প্রসঙ্গে পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন বলেন, “গুদাম ও মিলগুলো পাশপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” এ ব্যাপারে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ওই প্লাস্টিক কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তিনি আরো বলেন, আগুন লাগার পর স্থানীয়রা ডালের গুদাম থেকে কিছু  বস্তা সরিয়ে নিতে পারলেও প্লাস্টিক কারখানা ও কাঠের গুদামের কিছুই রক্ষা পায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here