অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একে খান মোড়ে

0
581

নগরীর একে খান মোড় সংলগ্ন একটি ফার্নিচারের শো–রুম ও তার পেছনে অবস্থিত কারখানাটি আগুনে পুড়ে গেছে। গতকাল রাত ৯টা ১০ মিনিটে আকবর শাহ ধানাধীন এ এলাকাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের দল। আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুঁইয়া গত রাতে আজাদীকে বলেন, মিলেনিয়াম ফার্নিচার নামে একটি শো–রুমে এই আগুন লাগে। আগুনে শো–রুমটিসহ পেছনে কারখানাটি পুড়ে গেছে।

Advertisement

তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন সেখানেই সীমাবদ্ধ ছিল। আগুন পার্শ্ববর্তী স্থাপনাগুলোতে ছড়িয়ে যেতে পারেনি। তিনি বলেন, আগুনে শো–রুমের ফার্নিচারগুলোর আংশিক পুড়েছে। ক্ষয়ক্ষতি মোটামুটি থাকবে। এখন ডাম্পিং এর কাজ চলছে। ক্ষয়ক্ষতিসহ অন্যান্য বিষয়ে পরে জানানো যাবে বলে জানিয়েছেন তিনি। এদিকে এ আগুন লাগার ঘটনায় ওখানকার সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। ফলে সিডিএ মার্কেটের সামনে দীর্ঘসময় ধরে জ্যামে আটকে থাকতে হয়েছে বলে জানিয়েছেন জাহেদুল ইসলাম চৌধুরী নামে এক যাত্রী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here