৮ মাদক মামলার আসামী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার, ৪ পুলিশ আহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 41694

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (41694, 'post_views_count', '0')

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮টি মাদক মামলার আসামী ও কুখ্যাত মাদক ব্যবসায়ী সাজেদুল ইসলাম মিঠু (৩৩)কে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে। সোমবার ভোরে সদর উপজেলার কুলাঘাট-বড়বাড়ী সড়কে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে পুলিশের একটি দল। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে। সাজেদুল ইসলাম মিঠু ওই উপজেলার বড়বাড়ী সাদেক নগর এলাকার নজীর হোসেনের পুত্র বলে জানা গেছে। পুলিশ জানান, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল।

Advertisement

পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে ৮টি মাদক মামলার আসামী সাজেদুল ইসলাম মিঠুসহ আরো কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপর হামলা চালায়। ওই হামলায় সদর থানা পুলিশের এস আই নুর আলম, এএসআই ইসরাফিলসহ ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় সাজেদুল ইসলাম মিঠু ফেন্সিডিলসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তার উপর গুলি চালায়।

এতে সাজেদুল ইসলাম মিঠু’র দুই পায়ে গুলিবিদ্ধ হয়। অভিযানে তার কাছ থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী সাজেদুল ইসলাম মিঠু ও আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক (পিপিএম-সেবা) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here