৭ হাজার ৬৫৩ পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

0
542

র‌্যাব সদস্যরা টেকনাফ পৌর এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৮ লক্ষ ২৬ হাজার ৫০০ টাকা মুল্যের ৭ হাজার ৬৫৩ পিস ইয়াবা উদ্ধার করেছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে জানা গেছে।

Advertisement

ইয়াবাসহ আটক রোহিঙ্গা উখিয়া উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের ইউনুস মাঝির আওতাধীন ১৪ নং ব্লক এর ১৪৫ রুমের বাসিন্দা মমতাজ মিয়ার পুত্র মাহমুদুল হাসান (২১) বলে নিশ্চিত হওয়াগেছে। র‌্যাব-৭ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান পিপিএম ১ সেপ্টেম্বর প্রেসব্রিফিংয়ে জানান, ৩১ আগস্ট রাত ৮টার দিকে র‌্যাব সদস্যরা হোটেল স্কাই ভিউ এর ২য় তলায় ১০৮ নং কক্ষ থেকে মাহমুদুল হাসানকে (২১) আটক করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here