৭ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

0
492

খুলনায় চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার দুই উপ-পরিদর্শকসহ (এসআই) ৭ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই লুৎফল, এসআই হাসান, এএসআই শেখ সাইদুর রহমান, এএসআই গাজী সাজ্জাদুল ইসলাম, কনস্টেবল মো. কামরুজ্জামান বিশ্বাস, কনস্টেবল জামিউল হাসান ইমন ও কনস্টেবল জুয়েল শেখ।

Advertisement

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) এস এম সফিউল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে একটি আর্থিক লেনদেনের অভিযোগ এসেছে সাত পুলিশ সদস্যর বিরুদ্ধে। আর্থিক লেনদেনে যেহেতু আমরা জিরো টলারেন্স তাই সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে ওই পুলিশ সদস্যদের কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদের চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে বলেও জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here