ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ৩৮টি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় সেখান থেকে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ও বিদেশ থেকে আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
সোমবার বিকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এই অভিযান চালান। সারোয়ার আলম জানান, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ওষুধের দোকানগুলোতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণে আর বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে।‘যে ওষুধগুলো ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে রাখার কথা যেগুলো বাহিরে রাখা হয়েছে। একই সাথে এখানে ফ্রিজের কোনো ব্যবস্থা নেই। ওষুধ ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায়।’ নিজেদের ভুলের কথা স্বীকার করেন ওষুধ বিক্রেতারা জানান, ওষুধে ডেট ছিল আছে কি না সেটা দেখেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও কিছু ভারতীয় আইটেম পেয়েছে। তাদের দাবি, এই ওষুধগুলো ডাক্তাররাই লিখেন। ভ্রাম্যমাণ আদালত ও ওষুধ প্রশাসন অধিদপ্তর, এক মাসের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের সামনের সব ওষুধের দোকানকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে। জীবনরক্ষাকারী ওষুধের বদলে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ এই সব ওষুধের বিরুদ্ধে র্যাবরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

