৩ জনের ফাঁসি রাজশাহীতে শিশু হত্যায়

0
780

রাজশাহীতে শিশু ফজলে হোসেন রাব্বী হত্যামামলার রায়ে তিন জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ বিকেলে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো- মাজেদুর রহমান সাগর, নাজমুল হক ও রিপন সরকার ওরফে লিটন। একই সঙ্গে

Advertisement

মামলার অপর আসামি আসিনুর বেগমকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২০ ডিসেম্বর মোহরপুর উপজেলার বেড়াবাড়ি ডাইংপাড়া গ্রামের আলী হোসেনের দশ বছরের ছেলে ফজলে হোসেন রাব্বীকে অপরহণ করে আসামিরা। পরদিন মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ২৪ ডিসেম্বর আলী হোসেন একটি মামলা দায়ের করেন। পরে মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদের গ্রেফতার করে পুলিশ। পরে আসামিদের দেওয়া জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here