৩ কেজি সোনা ও মোবাইল ফোন জব্দ

0
574

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ৬০ লাখ টাকার ৩ কেজি সোনা ও মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এ সময় আট যাত্রীকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, ৬ জন যাত্রীর কাছ থেকে ২ কেজি ৬০৯ গ্রাম সোনার বার। দুই যাত্রীর কাছ ৪৬৬ গ্রাম সোনার বার, ৪টি আই ফোন ও ৪টি আইওয়াচ জব্দ করা হয়।

Advertisement

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মোঃ সহিদুল ইসলাম জানান, শনিবার সকালে দুবাই থেকে সিলেটগামী বিজি-২৪৮ বিমান ঢাকা ট্রানজিট করলে বিমানবন্দরে দিদারুল আলম ও মোক্তার উদ্দিন নামে দুই যাত্রীকে তল্লাশি শেষে ৪৬৬ গ্রাম সোনার বার ও ৪টি আই ফোন মোবাইল ও ৪টি আইওয়াচ উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এর আগে শুক্রবার রাতে সৌদি আরবের রিয়াদ থেকে আগত বিজি ০৪০ বিমানের ৬ যাত্রীর আন্ডারওয়ার ও জুতার ভেতর থেকে ২ কেজি ৬০৯ গ্রাম ওজনের ১৬টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার বারের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। আটককৃত যাত্রীদের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে মহাপরিচালক ড. মোঃ সহিদুল ইসলাম জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here