২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
612

নওগাঁয় ২৫০ পিস ইয়াবাসহ তাসলিমা শবনাম (২৭) ও মোবারক হোসেন (৪২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা ( ডিবি) পুলিশ। গতকাল রবিবার রাতে তাদেরকে আটক করা হয়। আটক তাসলিমা নওগাঁ সদর উপজেলার কোমাইগারী এলাকার আবু হাসান চঞ্চলের স্ত্রী এবং মোবারক হোসেন বদলগাছী উপজেলার কোলার পালশা মধ্যপাড়া গ্রামের মৃত ছায়ের আলীর ছেলে।

Advertisement

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আটক তাসলিমা ও মোবারক পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ শহরের সিরামিস্ক পট্টিতে অভিযান চালানো হয়। এ সময় ১৫০ পিস ইয়াবাসহ তাসলিমাকে আটক করা হয়। পরে কোলার পালশা স্কুল মাঠ থেকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয় মোবারক হোসেনকে। আটকদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে সূত্র জানায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here