১ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক

0
621

টেকনাফে পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানায়, সোমবার দিবাগত রাতে টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়ার নিদের্শে উপ-পরিদর্শক দীপংকর, সোহেল মিয়া ও শাহজাহানের নেতৃত্বে একটি বিশেষ টিম ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভা উত্তর জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।

Advertisement

আটককৃত হচ্ছেন, টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া এলাকার মো. আলমের ছেলে আব্দুল হোসেন(২৫)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, আটক ইয়াবাসহ যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here