১ কোটি ৮৬ লাখ টাকা মুল্যের স্বর্ণসহ যাত্রী ও গাড়িসহ ড্রাইভার আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 24502

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (24502, 'post_views_count', '0')

0

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে চট্টগ্রাম হয়ে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ওই এয়ারলাইন্সের একটি গাড়িসহ এর চালককে। আটককৃতরা হলেন, যাত্রী চট্টগ্রামের ফটিকছড়ির হাসান মোহাম্মদ মোহসিন চৌধুরী (৪৭), ইউএস বাংলা এয়ারলাইন্সের ভিআইপি গাড়ির গাড়িচালক কুষ্টিয়ার মো: আরিফুজ্জামান পলাশ (৩৩)।

Advertisement

কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম আজ সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। ওমান থেকে চট্টগ্রাম হয়ে আসা ফ্লাইট বিএস৩২২ যাত্রী নামানোর লক্ষ্যে ২৩ নং বে-তে পার্ক করে। ২৩ নং বে থেকে বিজনেস ক্লাসে ট্রাভেল করা যাত্রী হাসানকে নিয়ে পলাশ ভিআইপি গাড়িতে করে ইন্টারন্যাশনাল এরাইভালে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণের ব্যাপারে যাত্রী হাসান অস্বীকার করে, পরবর্তীতে গাড়িচালকের পা রাখার স্থানে পাদানীর নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণসমূহ উদ্ধার করা হয়। বিমানবন্দরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে মোড়ানো স্কচটেপ থেকে ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের মোট ওজন ৩.৭১২ গ্রাম, যার আনুমানিক মূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা। এই ঘটনায় ইউএস বাংলার ভিআইপি গাড়ি, গাড়িচালক ও যাত্রীকে আটক করা হয়েছে। একই সাথে দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here